০৭ অগাস্ট, ২০২৩ ০১:০০ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে আসছে সাইবার নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে আসছে সাইবার নিরাপত্তা আইন
সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বদলে 'সাইবার নিরাপত্তা আইন-২০২৩' করা হবে।

আজ সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটি পরিবর্তনের নীতিগত অনুমোদন হয়। 

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও আইনটির দুটি ধারা পুরোপুরি বাতিল ও আটটি সংশোধনের সুপারিশ করা হয়েছিল।

আইনমন্ত্রী আনিসুল হক চলতি বছর বিভিন্ন সময় বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, সংশোধন হবে।’ 

এরই ধারাবাহিকতায় গত বুধবার আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে নতুন আইনের সিদ্ধান্ত নিল সরকার।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬-সহ মোট ৫টি ধারা বিলুপ্ত করে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিজিটাল নিরাপত্তা আইন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক